অশুভ শক্তি বিজেপি কে জঙ্গলমহল থেকে উৎখাত করার ডাক দিলেন ছত্রধর মাহাতো - The News Lion

অশুভ শক্তি বিজেপি কে জঙ্গলমহল থেকে উৎখাত করার ডাক দিলেন ছত্রধর মাহাতো

 


দি নিউজ লায়নঃ      রবিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর  এক ব্লকের দহিজুড়ি তে তৃণমূল কংগ্রেসের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন ও রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। দহিজুড়ি তে তৃণমূল কংগ্রেসের নবনির্মিত ভবনের  ও কর্মী সম্মেলনের উদ্বোধন করেন  তৃনমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের ঝাড়গ্রাম জেলার কো-অর্ডিনেটর অজিত মাহাতো ও তৃণমূল কংগ্রেসের বিনপুর এক ব্লকের সভাপতি শ্যামল মাহাতো সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তৃনমূলের রাজনৈতিক কর্মী সম্মেলনের উদ্বোধন করে ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুল বুঝিয়ে অশুভ শক্তি বিজেপি ভোট লুট করেছিল। 


তারা লোকসভা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি এবং জঙ্গলমহলের কোন উন্নয়ন করেনি । তাই সকলকে শপথ নিতে হবে  ২০২১ সালের বিধানসভা নির্বাচনে অশুভ শক্তি বিজেপিকে জঙ্গলমহল থেকে উৎখাত করতে হবে। জঙ্গলমহলের প্রতিটি আসনে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত যে সকল উন্নয়নমূলক কাজ করেছে তার রিপোর্ট কার্ড রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন জঙ্গলমহলের শান্তি প্রতিষ্ঠা করবেন উন্নয়নের মাধ্যমে।তাই তিনি উন্নয়নের মাধ্যমে জঙ্গল মহলে শান্তি প্রতিষ্ঠা করেছেন। 


তিনি যে উন্নয়নের কাজকারেছেন বাংলার কোন মুখ্যমন্ত্রী এর আগে এত উন্নয়নের কাজ করেনি। তিনি সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নে কাজ করছেন। সেই সঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে মানুষ বিনামূল্যে চাল,স্বাস্থ্য পরিষেবা,পাকা বাড়ি সহ বিভিন্ন সরকারি পরিষেবা পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই পরিষেবাগুলি আগামীদিনে আর কেউ পাবে না। তাই জঙ্গলমহল এর মানুষের কাছে তিনি আবেদন করেন অশুভ শক্তি বিজেপিকে পরাস্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করবেন ।মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের উন্নয়নে কি কাজ করেছে নিজেরাই বিবেচনা করে দেখুন। 


ঝাড়গ্রাম জেলার  রূপ বদল করে দিয়েছেন। প্রতিটি এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে ।যা বিগত সরকারের আমলে হয়নি।বাম সরকারের আমলে উন্নয়নের কথা মানুষ জানতে পারত না। তাই বাংলার মানুষ পরিবর্তন এনে ক্ষমতায় এনেছে  মমতা বন্দ্যোপাধ্যায় কে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সাল থেকে কি কি কাজ করেছে তা তিনি বিস্তারিতভাবে সকলের সামনে তুলে ধরেন ।সেই সঙ্গে তিনি বলেন লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন বিজেপির। কিন্তু ঝাড়গ্রামের  উন্নয়ন তিনি কাজ করেননি।ঝাড়গ্রামের সাংসদ কোথায় কি কাজ করেছে বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন। কেন্দ্রের বিজেপি সরকার বাংলার উন্নয়ন চায় না ।তারা শুধু চায় বাংলা দখল করতে।তাই এই বিজেপিকে বাংলা থেকে তিনি উৎখাত করার ডাক দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.