সুন্দরবনে জল পথে জলাভূমি দিবস পালন - The News Lion

সুন্দরবনে জল পথে জলাভূমি দিবস পালন

 


দি নিউজ লায়ন:   মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকের পাখিরালয়ে জলপথে লঞ্চে বিশ্ব জলাভূমি দিবস অনুষ্ঠানের শুভ সূচনা করেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের এএফডি দীপক এম,সৌমেন মন্ডল,স্বেচ্ছাসেবী সংগঠন প্রমূখ বিশিষ্ট জনেরা।


এদিন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস জলাভূমি সংরক্ষণ বিষয়ে সাধারণ মানুষজনকে সচেতন করে তোলেন।তিনি বলেন জলাভূমিতে নানা রকম জীব বৈচিত্র্য বন্যপ্রাণী আছে।পাখি,গাছপালা ও আছে।সেটা সংরক্ষণ না করলে পৃথিবীর ভারসাম্য সঠিক থাকবে না।সুন্দরবন সুন্দর থাকবে না।সেই জন্য সব জলাভূমি সংরক্ষণ করতে হবে।


কোন রকম জলাভূমি নষ্ট করা যাবে না।তিনি আরও বলেন জলাভূমি কে বাঁচান,সুন্দরবন কে বাঁচান।সুন্দরবনবাসীই পারে সুন্দরবন কে বাঁচাতে।সুন্দরবন বাঁচলে আমরা বাঁচবো।এদিন কচিকাঁচাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতন।পাখিরালয় থেকে জলভূমি দিবস লঞ্চ টি জলপথে কুমিরমারি যায়।সেখানে ও জলাভূমি দিবস যথাযথ ভাবে পালন করে সাধারণ মানুষজন কে এ বিষয়ে সচেতন করে তোলা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.