দুয়ারে সরকার কর্মসূচিতে সাফল্য পেল নয়াবসান এলাকার বাসিন্দারা
দি নিউজ লায়ন: দুয়ারে সরকার প্রকল্পের সাফল্য ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের নয়াবসান এলাকার বাসিন্দারা । ওই এলাকার বাসিন্দারা নয়াবসান এলাকার রাস্তাটি দ্রুত মেরামত করার দাবি জানিয়েছিল দুয়ারে সরকার প্রকল্প কর্মসূচিতে। সেই সময় এলাকার বিধায়ক দুলাল মুর্মু ওই এলাকার গ্রামবাসীদের আশ্বাস দিয়েছিলেন দ্রুত রাস্তাটি মেরামত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
অবশেষে ঝাড়্গ্রাম জেলা পরিষদ নয়াবসান এলাকার রাস্তাটি মেরামত করার জন্য প্রায় ২২ লক্ষ টাকা মঞ্জুর করেন । মঙ্গলবার নয়াবসান এলাকার রাস্তা সংস্কারের আনুষ্ঠানিক শিলানাস করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাতো,ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক দুলাল মুর্মু,তৃনমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, সমাজসেবী সত্যরঞ্জন বারিক সহ আরো অনেকে। ওই অনুষ্ঠানে তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো বলেন বাংলার সরকার জনগণের সরকার ।তাই জনগণের কথা কে মান্যতা দেওয়ার জন্য এলাকার রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নিয়েছে।ওই এলাকার বাসিন্দারা দুয়ারে সরকার কর্মসূচিতে গিয়ে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছিল।
তাদের দাবি পূরণ হওয়ায় ওই এলাকার বাসিন্দারা খুশি বলে তিনি জানান ।তিনি বলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শান্তি ও উন্নয়নের সরকার। এই সরকার অবহেলিত বঞ্চিত মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করে। তা অনেকের সহ্য হয়না। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা প্রতিশ্রুতি দেয় না,যা প্রতিশ্রুতি দেয় তিনি তা রূপায়ণ করার চেষ্টা করেন। তাই তিনি সকলকে মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশে থাকার আহ্বান জানান।

Post a Comment