বিজেপি অরিন্দম এর নামে পোস্টার শান্তিপুরে
দি নিউজ লায়ন: নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ডে সদ্য বিজেপিতে যোগদানকারী বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পোস্টারে কোথাও লেখা রয়েছে–পাপটা বিদেই হয়েছে। তৃণমূল কংগ্রেস জিতে গেছে। বাকি শুধু আবির খেলা। অরিন্দম তুমি শান্তিপুর ছেড়ে পালা। আবার কোথাও লেখা–দম বন্ধ হওয়া শান্তিপুর আজ অভিশাপমুক্ত। অশুভ শক্তির বিনাশ। তাই শান্তিপুরের ঘরে ঘরে নতুন করে বাঁধভাঙা স্বাধীনতার আনন্দ।
এইরকম রঙিন পোস্টার শান্তিপুর পৌরসভা এলাকার ১১,১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সকাল থেকে নজরে আসে এলাকাবাসীর।

Post a Comment