"স্বাস্থ্যসাথী", ৭ মাস পর ভাঙা কোমরকে জোড়া লাগাল - The News Lion

"স্বাস্থ্যসাথী", ৭ মাস পর ভাঙা কোমরকে জোড়া লাগাল

 


দি নিউজ লায়নঃ    দুর্ঘটনায় কোমর ভেঙে গিয়েছিল। প্রয়োজন ছিল টোটাল হিপ রেপ্লেসমেন্ট। কিন্তু প্রয়োজনীয় টাকা ছিলনা। সরকারি হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হলেও যন্ত্রপাতি কেনার পয়সা ছিল না জামুড়িয়ার আলতাফ আনসারির কাছে। সম্প্রতি তিনি স্বাস্থ্য সাথী কার্ড করিয়েছেন। স্বাস্থ্য সাথী কার্ড করার পরে, সাত মাস পর তিনি কোমরের হিপ রিপ্লেসমেন্ট করালেন। আসানসোল জেলা হাসপাতালে বৃহস্পতিবার এই অস্ত্রোপচার করলেন হাসপাতালের শল্য চিকিৎসক সমীরণ দে। 


জানা গেছে জামুড়িয়ার পাওয়ার হাউসের বাসিন্দা আলতাফ আনসারী দুর্ঘটনায় আহত হয়ে ছিলেন। তার কোমর ভেঙে গিয়েছিল।চিকিৎসক

পরীক্ষা করে দেখে জানিয়েছিলেন টোটাল হিপ রেপ্লেসমেন্ট করা প্রয়োজন। সরকারি হাসপাতালে অপারেশন বিনামূল্যে হলেও অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে হবে। কিন্তু সেই টাকা ছিলনা আলতাবের কাছে।


ফলে চিকিৎসা করাতে পারেননি তিনি। সম্প্রতি তিনি স্বাস্থ্য সাথী কার্ড করান এবং জানতে পারেন যে তাঁর অস্ত্রোপচারের ওই খরচ স্বাস্থ্য সাথী কার্ড বহন করবে। এরপর আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হন তিনি। বৃহস্পতিবার বিনামূল্যেই আলতাব আনসারীর টোটাল হিপ রিপ্লেসমেন্ট হয়। চিকিৎসক সমীরণ দে জানান আগামী কয়েকদিনের মধ্যেই হাঁটতে পারবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই যুগান্তকারী স্বাস্থ্য সাথী কার্ড পরিষেবাকে কৃতজ্ঞতা জানিয়েছেন আলতাব আনসারি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.