জয়পুরের সবার আগে সভামঞ্চের উল্টোদিকে শুভেন্দুর কুশপুতুল পুড়িয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হল
দি নিউজ লায়নঃ মীরজাফর গদ্দার শুভেন্দু স্বাগত নয় পুরুলিয়া জয়পুর বিজেপির সভার আগে তুমুল বিক্ষোভ তৃণমূলের যাতে যোগ দিলেন জয়পুরের সাধারণ মানুষও। শুভেন্দুর কুশপুতল দাহ হলো পুরুলিয়ার জয়পুরে। এমনকি গাদ্দার গো ব্যাক স্লোগানে তুলে কালো পতাকা নিয়ে এলাকায় বাইক মিছিলও হয়। শুভেন্দুর জয়পুরের জনসভার প্রতিবাদে বুধবার বিকেল থেকেই পথে নামেন তৃণমূল কর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে গো ব্যাক স্লোগান তুলে কুশপুতুল দাহ করে পুরুলিয়া জয়পুর ব্লক তৃণমুল। এদিন মিছিলের নেত্রীত্ব দেব জয়পুর ব্লক তৃনমুলের যুব সভাপতি দিব্যজোতী সিং দেও। এদিন জয়পুর গোটা বাজার এলাকায় গাদ্দারের গো ব্যাক স্লোগান তুলে মিছিল হয়। মিছিল শেষে আরবিবি হাইস্কুল মাঠে। সেখানে তার সভার জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে তার উল্টো দিকেই তার কুশপুতল দাহ করে বিক্ষোভ দেখান তৃনমুল নেতা কর্মীরা।
দিব্যজ্যোতির দাবি, শুভেন্দু অধিকারী গাদ্দার মীরজাফর। সে পুরুলিয়ার যুব সম্প্রদায়কে ঠকিয়েছে তাদের চাকরি খেয়েছে। আমাদের দিদি ওনার জন্য কত কিছু করেছে। আর সে সুবিধা নিয়ে আজ মীরজাফরের মতো এক জুমলাবাজের দলে যোগদান করেছে।তাঁর আরো দাবি, মীরজাফর জয়পুরে এসে সভা করছে। একটা ছোট মাঠে জনসভা করছে। কারণ তারা জানে বড় মাঠে সভা করলে লোক হবে না। আর ছোট মাঠে সভা করে ভাড়াটিয়া গুণ্ডা এনে লোক ভরাবে। যদি সাহস থাকে জয়পুর বিধানসভা থেকে নির্বাচনে লড়ে জিতে দেখাক শুভেন্দু অধিকারী।

Post a Comment