কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কালা কৃষি আইনের প্রতিবাদে পথে নামলো ডেবরা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস
দি নিউজ লায়নঃ কেন্দ্র সরকারের কৃষক বিরোধী কালা কৃষি আইনের প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে ডেবরা ব্লকের পাঁচগেড়্যা হাই স্কুলে মাঠে এক মহিলা জনসভার আয়োজন করা হয়।ওই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ কর, ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মুড়া, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাধাকান্ত মাইতি, ডেবরার বিধায়ক সেলিমা খাতুন (বিবি) , ডেবরা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জয়ন্তী ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ । ওই সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তাই মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষি আইন বাতিলের দাবি জানানো হয়। সেই সঙ্গে আগামী দিনে রাস্তায় নেমে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষি বিল বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান এলাকার বিধায়ক সেলিমা খাতুন । ওই সভায় তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কর বলেন কেন্দ্র সরকার কৃষক বিরোধী কৃষি বিল পাস করিয়েছে। তাই কৃষক বিরোধী ওই কৃষি বিল বাতিল করতে হবে। দিল্লিতে কৃষকরা ঠান্ডায় দিনের পর দিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছে। সেদিকে নজর দেওয়ার সময় নেই কেন্দ্র সরকারের ।অথচ বাংলায় এসে বিজেপি নেতারা বড় বড় কথা বলছেন কৃষকদের বাড়িতে পাত পেড়ে খেয়ে কৃষক দরদী সাজার চেষ্টা করছেন।
সেই সঙ্গে তিনি বলেন এই অত্যাচারী বিজেপিকে বাংলার মানুষ উপযুক্ত জবাব দেবেন। তিনি বলেন কেন্দ্র সরকারের বঞ্চনা সত্বেও বাংলার উন্নয়নের কাজ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। বাংলাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। বাংলায় সন্ত্রাসের রাজত্ব চালু করার জন্য সুকৌশলে কেন্দ্রের বিজেপি সরকার কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস এবং তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি ওই সভা থেকে মা ও বোনদের উদ্দেশ্যে বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে। তাই বিজেপির সন্ত্রাস ও হিংসার বিরুদ্ধে তিনি মায়েদের এগিয়ে আসার আহ্বান জানান।

Post a Comment