মছলন্দপুর স্টেশনে ভয়াবহ আগুন
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার গভীর রাতে শিয়ালদহ বনগাঁ শাখায় মসলন্দপুর স্টেশনে বিধ্বংসী আগুন পুড়ে গেল বেশ কয়েকটি দোকান। রেলকর্মী, পুলিশ,ও সাধারণ মানুষের সহযোগিতায় মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা পেল রেলের সম্পত্তি। উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার মসলন্দপুর এক নম্বর প্লাটফর্ম লাগোয়া রেল ঝুপড়িতে রাত একটা নাগাদ আগুন লাগে বলে জানা যায়।
স্টেশন মাস্টার মাইকে বারবার ঘোষণা করতে থাকেন সাধারণ মানুষকে আগুন নেভানোর জন্য। তড়িঘড়ি খবর দেওয়া হয় বনগাঁ জিআরপি আরপিএফ, দমকল এবং লোকাল পুলিশ ফাঁড়িতে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার নিয়েছে। রেলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। অশোকনগর থেকে বনগাঁ পর্যন্ত। আপ ও ডাউন ট্রেন সহ মালগাড়ি দাঁড়িয়ে থাকে বিভিন্ন স্টেশনে।
হাবরা ও গোবরডাঙ্গা থেকে দুটি দমকলের ইঞ্জিন আসে রাত তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারনে আগুন লাগে তা জানা যায়নি। প্ল্যাটফর্ম লাগোয়া ছটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং বেশ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাটফর্মে ট্রেন ধরতে আসা রেল যাত্রীরা দীর্ঘক্ষন অপেক্ষা করতে থাকেন। ভোর চারটে নাগাদ ট্রেন চলাচল শুরু হয়। রেলের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Post a Comment