ঠাকুরবাড়ি যাওয়ার পথে গাড়ি উল্টে গুরুতর আহত বাচ্চা মহিলাসহ কুড়ি জন
দি নিউজ লায়ন ; উত্তর ২৪ পরগনাজেলার রাউতাড়া তারা পঞ্চায়েতের বালুইগাছি পালপাড়া এলাকার প্রায় ৪০ জন যাত্রী সহ গাড়ি উল্টে গুরুতর জখম হলেন প্রায় কুড়ি জন। স্থানীয় সূত্রে জানা যায় গাইঘাটা থানার কলাসিম গোপালপুর সংলগ্ন এলাকায় একটি যাত্রী বোঝাই গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পালটি হয়ে যায়। ঘটনাস্থলে গাড়িতে থাকা প্রায় কুড়ি জন গুরুতর আহত হন।
আহতদের তড়িঘড়ি হাবরা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। হাবরা হাসপাতালে ডাক্তাররা তাড়াতাড়ি প্রাথমিক চিকিতসা দেওয়ার পর গুরুতর আহতদের কলকাতার বিভিন্ন হাসপাতালে রেফার করেন। হাবরা হাসপাতাল থেকে প্রায় ১০ জন গুরুতর আহত রোগীরা রেফার হয়। পৌরসভার পৌর প্রশাসক নিলিমেশ দাস, তারক দাস তৃণমূল কংগ্রেস সভাপতি সিতাংশু বাবু সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীরা রোগীর আত্মীয়দের সঙ্গে বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত রোগীদের নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায় একটি বেসরকারি টিভি চ্যানেলের নৃত্য অনুষ্ঠানে রাউতাড়া বালুইগাছি পালপাড়ার বাসিন্দা আশুতোষ পালের ছেলে শুকদেব পাল রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে। আর এই সাফল্যের জন্যই স্থানীয় মতুয়া সমাজের কিছু ছেলে মেয়েরা ও তাদের বাবা মায়েরা ঠাকুরনগরের ঠাকুর বাড়ির উদ্দেশ্যে এদিন সকালে রওনা দেন। এদের মধ্যে গুরুতর আহত হন পুতুল পাল মনিমালা পাল মনোজ হালদার সুশান্ত পাল সুজয় পাল সহ প্রায় কুড়ি জন আহত হন।

Post a Comment