দাসপুরে পালিত হলো বাংলা নিজের মেয়েকেই চায় কর্মসূচি - The News Lion

দাসপুরে পালিত হলো বাংলা নিজের মেয়েকেই চায় কর্মসূচি

 


দি নিউজ লায়নঃ        সোমবার  পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বাংলা নিজের মেয়েকেই চায় কর্মসূচি অনুষ্ঠিত হলো। ঐঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক  মমতা ভূঁঞা, দাসপুর ১ ব্লক তৃনমূলের সভাপতি  সুকুমার পাত্র, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি  সুজিত ব্যানার্জী, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক  সুনীল ভৌমিক, পশ্চিম মেদিনীপুর জেলা যুব মনিটরিং কমিটির সদস্য তথা ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি  সুদীপ মণ্ডল  ও দাসপুর ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি  সন্দীপ দীগপতি । 


সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সোমবার দাসপুর বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার পর দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া বলেন এই শ্লোগান এর মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। যা বাংলার মানুষ পছন্দ করবে ।মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে তাই এই শ্লোগানকে সামনে রেখে আমরা বিধানসভা নির্বাচনে প্রচার করবো। সেই সঙ্গে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে মানুষের কাছে যাব।কেন্দ্র এর বিজেপি সরকার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল । কিন্তু একটাও প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। 


বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলা জুড়ে শুধু বিজেপি সন্ত্রাস করার চক্রান্ত শুরু করেছে। কিন্তু বাংলার মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে রয়েছে ।তাই আগামী বিধানসভা নির্বাচনে একদিকে থাকবে সাম্প্রদায়িক শক্তি বিজেপি অপরদিকে থাকবে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে বাংলার মানুষ  সমর্থন করবে ।তাই তিনি সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেন আপনারা বাংলায় শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন ।


মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করতে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি  তিনি রক্ষা করেছেন। কিন্তু বিজেপি ধর্মের নামে রাজনীতি করে বিভাজনের রাজনীতির শুরু করেছে বাংলায়। বিজেপিকে আপনারা বাংলা থেকে উৎখাত করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.