কলেজে বহিরাগতদের প্রবেশের বিরোধিতা করায় টিএমসিপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ ছাত্র পরিষদের বিরুদ্ধে - The News Lion

কলেজে বহিরাগতদের প্রবেশের বিরোধিতা করায় টিএমসিপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ ছাত্র পরিষদের বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ       চাঁচোল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের ওপর হামলার অভিযোগ ছাত্র পরিষদ সমর্থকদের বিরুদ্ধে  বহিরাগত কলেজে ঢোকানোর প্রতিবাদ করায় টিএমসিপি সমর্থকদের উপর কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ সমর্থকদের হামলা চালায় বলে দাবি  তৃণমূলের। পাল্টা টিএমসিপি প্রতিরোধ গড়ে তুলতে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। এই সংঘর্ষে ওই দুই ছাত্র সংগঠনের দুইজন সমর্থক জখম হয়েছেন বলে সূত্রের খবর।  জখম দুইজনকেই চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই সংঘর্ষের ঘটনার খবর পেয়ে চাচল কলেজের বিশাল পুলিশবাহিনী নিয়ে তদন্তের যায় সংশ্লিষ্ট থানার আইসি সুকুমার ঘোষ। 


চাচোল তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, ছাত্র পরিষদের নেতৃত্বে কয়েকজন যুবক এদিন কলেজ প্রাঙ্গণে ঢুকেছিল। সেই বহিরাগতদের চাচোল কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। এরপর  ছাত্র পরিষদের একাংশ কর্মী , সমর্থকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। লাঠি নিয়ে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। চাচোল তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার জানিয়েছেন, এদিন কয়েকজন বহিরাগত যুবক ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের সাথে কলেজে দাপিয়ে বেড়াচ্ছিল।


 এই বহিরাগতদের শিক্ষাকেন্দ্রে প্রবেশ না করার জন্য প্রতিবাদ জানানো হয়। তারপরই ছাত্র পরিষদের নেতা কর্মীদের নিয়ে আমাদের কর্মী , সমর্থকদের উপর হামলা চালিয়েছে । এই হামলার ঘটনায় একজন সমর্থক জখম হয়েছেন। পুলিশকে পুরো ঘটনার কথা জানানো হয়েছে। একটি বচসাকে ঘিরে গোলমাল হয়েছে।  পরিস্থিতি সামাল দিতে চাচোল কলেজের পুলিশ টহল দিচ্ছে । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.