ভোট কর্মীদের করোনার টিকাকরণ দক্ষিণ দিনাজপুরে
দি নিউজ লায়নঃ করোনা আবহে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভ্যাকসিন ক্যাম্প শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলাতে। সোমবার জেলা কালেক্টর বিল্ডিং এর এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন পক্ষ থেকে জানা যায় ভোটের কাজের সঙ্গে যুক্ত এমন সমস্ত কর্মীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি এনিয়ে প্রচার চালানো হবে যেন প্রত্যেক কর্মীরাই এই ভ্যাকসিন নেয়।
এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক জিতেন যাদব বলেন, ভোটের সঙ্গে যুক্ত ডিএম এস ডি ও অফিস, স্বাস্থ্য দপ্তরে কর্মীদের ডেটাবেজে নামতলা হয়ে গেছে। পাশাপাশি সমস্ত কর্মীদের রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনাদের সবাইকে ভ্যাকসিন দিতে হবে। সেই কারণেই আজকে ডিএম অফিসে ভ্যাক্সিনেশন ক্যাম্প করা হয়েছে। এছাড়া ভ্যাকসিন নিয়ে অনেকের মধ্যেই ভয় রয়েছে কিছু হয়ে যেতে পারে। এতোদিন ধরে ভ্যাকসিন চলছে কোথাও নেগেটিভ খবর আসেনি। ভোটের ট্রেনিং শেষ হওয়ার পরেই ভোট কর্মীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।

Post a Comment