দহিজুড়িতে বিজেপি ছেড়ে শতাধিক কর্মী যোগদান তৃণমূলে - The News Lion

দহিজুড়িতে বিজেপি ছেড়ে শতাধিক কর্মী যোগদান তৃণমূলে

 



দি নিউজ লায়নঃ    রবিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের দহিজুড়ি তে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ওই কর্মী সম্মেলনে এলাকার বিজেপির চার জন নেতাসহ প্রায় শতাধিক কর্মী বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার কো-অর্ডিনেটর অজিত মাহাতো ও তৃণমূল কংগ্রেসের বিনপুর এক ব্লকের সভাপতি শ্যামল মাহাতো সহ দলের অন্যান্য নেতৃত্বরা।


 বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে দলের পতাকা তুলে দেওয়ার পর তৃণমূলের ঝাড়গ্রাম জেলার কো-অর্ডিনেটর  অজিত মাহাতো বলেন সামনেই বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি ছেড়ে আরো অনেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকায় বিজেপি দল ছেড়ে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে দলের হয়ে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় দহিজুড়ি এলাকায় দল আরো শক্তিশালী হলো।


 উল্লেখ করা যায় যে আগামী ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার  ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লক এর লালগড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা  রথযাত্রার সূচনা করবেন। সেই রথযাত্রা নিয়ে বিজেপির ঝাড়গ্রাম জেলার নেতারা ব্যস্ত রয়েছেন। ঠিক সেই সময় বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা দল ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগদান করায় চিন্তায় পড়েছেন বিজেপির জেলা নেতৃত্ব।যেখানে বিজেপি বাংলা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে,সেখানে ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল  এলাকায় নিচু তলার বিজেপি কর্মীরা ভোটের মুখে দল ছেড়ে তৃণমূলে যোগদান করায় বিজেপি নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।এর ফলে তৃণমূল কংগ্রেস লাভবান হবে বলে ঝাড়গ্রাম জেলার রাজনৈতিক মহলের অনুমান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.