নয় মাসের অন্তঃসত্ত্বা বধূর পেটে লাথি মেরে, শ্বাসরোধ করে খুন করার অভিযোগ স্বামীসহ শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ নয় মাসের অন্তঃসত্ত্বা বধূর পেটে লাথি মেরে, শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো স্বামীসহ শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মানিকটোলা এলাকায়। রাতে খবর পেয়ে তদন্তে ঘটনাস্থলে পৌঁছায় সংশ্লিষ্ট থানার পুলিশ । এই ঘটনায় মৃতের পরিবার ওই গৃহবধূর স্বামী পলাশ মণ্ডল তার মা সিন্ধু মণ্ডল সহ পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন । পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম জুলী মণ্ডল (২৪)।
দু'বছর আগে মানিকটোলার বাসিন্দা পলাশ মন্ডলের সাথে বিয়ে হয় ওই জুলী মণ্ডলের । নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই গৃহবধূ। তার বাপের বাড়ির পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক কারণে তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো। রবিবার তার মেয়েকে পেটে লাথি মেরে শ্বাসরোধ করে খুন করে জামাই সহ শশুর বাড়ির লোকেরা। প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী পলাশ মণ্ডল তার মা সিন্ধু মণ্ডল সহ পাঁচজনের নামে কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মৃতের এক আত্মীয় শিবু মন্ডল জানিয়েছেন, জুলী মণ্ডলকে তার বাবার কাছ থেকে টাকা আনার জন্য মাঝেমধ্যে চাপ দিচ্ছিল জামাই শ্বশুর বাড়ির লোকেরা। মাঝেমধ্যে জুলি তার বাবার কাছ থেকে টাকা নিয়ে যেত। ওর পেটে আঘাতের চিহ্ন রয়েছে। রাতে করে অনুমান করা হচ্ছে অন্তঃসত্ত্বা অবস্থায় থাকাকালীন জুলি মন্ডলকে মারধর করে পেটে লাথি মেরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তরা গা ঢাকা দিয়ে রয়েছে। তাদের খোঁজ চালানো হচ্ছে ।
Post a Comment