সাতমন তেলেও পুড়বে না, রাধাও নাচবেনা আসন্ন নির্বাচন নিয়ে বিজেপির আকাশ কুসুম স্বপ্নকে আঘাত হেনে কটাক্ষ মন্ত্রী গৌতম দেবের - The News Lion

সাতমন তেলেও পুড়বে না, রাধাও নাচবেনা আসন্ন নির্বাচন নিয়ে বিজেপির আকাশ কুসুম স্বপ্নকে আঘাত হেনে কটাক্ষ মন্ত্রী গৌতম দেবের

 


দি নিউজ লায়নঃ         সাতমন তেলেও পুড়বে না, রাধাও নাচবেনা আসন্ন নির্বাচন নিয়ে বিজেপির আকাশ কুসুম স্বপ্নকে আঘাত হেনে কটাক্ষ মন্ত্রী গৌতম দেবের। বুধবার বিজেপি নেতা শামিক ভট্টাচায্যের মন্তব্যের পাল্টা বারে তিনি বলেন বিজেপি বাংলা দখলের স্বপ্ন ভুলে যাক। সব মিলিয়ে রাজ্যে ৩০-৩৫টি আসন পাবে তাই রাজ্য সরকারের বিরুদ্ধে অযুক্তিক কথা বলে লাভ  হবে না তাদের। পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রাজ্য পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন উত্তরবঙ্গে মিনি সচিবালয় উত্তরকন্যা থেকে হিল ইউনিভার্সিটি, কোচবিহার বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে।


 প্রতি জেলায় প্রচুর কলেজ ও প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। একাধিক জেলায় মেডিকেল তৈরি করেছে এই রাজ্য সরকার।দীর্ঘ কয়েক অর্ধ শতাব্দীর ধরে সমস্যা সমাধান করে হলদিবাড়ি-মেখলিগঞ্জের মাঝে জয়ী সেতু তৈরি হয়েছে। অথচ শিলিগুড়ির দার্জিলিং মোড়ের রাস্তা নিয়ে দীর্ঘ টালমাটাল করে চলছে কেন্দ্র। যানজটের নাভিশ্বাস দশা চরম ভোগান্তির স্বীকার হতে হচ্ছে শহরবাসীকে। 


একবার সিক্স লেন আবার উল্টে ফোর লেন নির্মাণের কথা বলছেন কিন্তু কোনোটির ক্ষেত্রেই সদর্থক ভূমিকা নেই তাদের, এসব শুধুই প্রচার তাদের।এদিন  মন্ত্রী গৌতম দেব বিস্ফোরক অভিযোগ তোলেন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে। মন্ত্রী জানান চিলাহাটি-হলদিবাড়ি রেল চলাচলের প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের রেল মন্ত্রী থাকাকালীন সময়তেই নিয়েছিলেন। বাজেটে সেই প্রকল্প বাবদ বরাদ্দও করে রেখেছিলেন তিনি। এতদিনে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে তা বাস্তবায়ন হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.