বেদিয়াপাড়াতে ৬৭ টি উদ্বাস্তু পরিবারের হাতে দলিল তুলে দিলেন ব্রাত্য বসু - The News Lion

বেদিয়াপাড়াতে ৬৭ টি উদ্বাস্তু পরিবারের হাতে দলিল তুলে দিলেন ব্রাত্য বসু

 


দি নিউজ লায়নঃ          ভারত স্বাধীন হওয়ার পরেই দক্ষিণ দমদম জুরে বহু উদ্বাস্তু মানুষ বসবাস করছিলেন।কিন্তু কোন সরকারই এদের জন্য চিন্তা করেনি।তৃণমূল সরকার আসার পর থেকেই নিঃশর্ত দলিল প্রদাণের মাধ্যমে এইসকল উদ্বাস্তুদের স্থায়ী বাসিন্দার পরিচয় দিতে চেষ্টা করছিল।দক্ষিণ দমদমের ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়াতে এরকমই ৬৭ টি উদ্বাস্তু পরিবারের হাতে দলিল তুলে দিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু।


তাদেরকে নিঃশর্ত দলিল প্রদাণ করে তিনি জানান, "এন.আর.সি হোক বা যাই হোক, আজকের দিনের পর থেকে কোন সরকারই আপনাদের উৎখাত করতে পারবে না।শুধু মনে রাখবেন তৃণমূল সরকার ছিল বলেই এই অসাধ্য কাজ আমি করতে পেরেছি।পুনরায় দল ক্ষমতায় আসলে অঞ্চলের আরও উদ্বাস্তু বাসিন্দাদের নিঃশর্ত দলিলের ব্যবস্থা করা হবে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.