আরামবাগে তৃণমূলের রোড শোতে শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সুজাতা মণ্ডল খাঁ
দি নিউজ লায়নঃ রবিবার হুগলি জেলার আরামবাগে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রোড শো কর্মসূচির আয়োজন করা হয়।ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দি রায়, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, সুজাতা মণ্ডল খাঁ , আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। আরামবাগ এর কালিপুর মোড় থেকে পল্লীশ্রী, বাস স্ট্যান্ড, হসপিটাল মোড়, গৌরহাটি মোড় হয়ে বাসুদেবপুর মোড়ে রোড শো শেষ হয়। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক বিভিন্ন বাদ্যযন্ত্র শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচিতে অংশগ্রহণ করে। সাংসদ অভিনেত্রী শতাব্দি রায় কে দেখার জন্য রাস্তার দু'পাশে রাজনৈতিক ভেদাভেদ ভুলে অসংখ্য মানুষ জড়ো হয়।
রোড শো শেষে সুজাতা মণ্ডল খাঁ তীব্র ভাষায় আক্রমণ করে বিজেপিকে। বিভিন্ন যুক্তি দিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। তিনি তার ভাষণে বলেন দিদি দুধ কলা দিয়ে সাপ পুষে ছিলেন। তিনি শুভেন্দু অধিকারী কে গদ্দার ও মীরজাফর বলে তীব্র ভাষায় আক্রমণ করেন। সেই সঙ্গে তিনি বলেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়ালে তার জামানত বাজেয়াপ্ত হবে। বিধানসভা নির্বাচনের পর খেলা হবে। ভোট গণনার শেষে খেলা হবে। কারণ ওর মতো বেইমান আর কেউ নেই ।
তাই তিনি মীরজাফর ও বেইমান দের থেকে দূরে থাকার নির্দেশ দেন দলীয় কর্মী ও সমর্থকদের। সেই সঙ্গে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন যারা দেশ চালাতে পারেনা, তারা বাংলা চালানোর জন্য ছুটে আসছে। তিনি বলেন আগে কৃষি বিল বাতিল করুক কেন্দ্র সরকার, তারপরে বাংলায় এসে কৃষকদের বন্ধু সাজবেন। বিজেপি নেতারা যেভাবে বাংলা জুড়ে মিথ্যাচার করছে তার বিরুদ্ধে বাংলার মানুষ যোগ্য জবাব দেবেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে তা আগামী দিনে ফের প্রমাণিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন।

Post a Comment