মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন শিলিগুড়িতে চার শিল্প তালুকের - The News Lion

মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন শিলিগুড়িতে চার শিল্প তালুকের

 


দি নিউজ লায়নঃ    মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন শিলিগুড়িতে চার শিল্প তালুকের। শিলিগুড়ি ফাঁসিদেওয়া ব্লকে জালাসে চিকেন প্রসেসিং ইউনিট ও ফুলবাড়ীতে পোল্ট্রি প্রজনন কেন্দ্র গড়ে উঠছে। চিকেন প্রসেসিঙ ইউনিটের কাজ করবে এআরডি করপোরেশন। ফ্রোজেন মিট সহ হরেক মাংসের বহু ডিশ মিলবে। এতে ফ্রোজেন মিটের জন্য আর কালকাতার ওপর ভরসা করতে হবেনা উত্তরবঙ্গকে। 


সেগুলির সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মন্ত্রী গৌতম দেব বলেন শিল্পেরদ্যোগীদের ভরসা রয়েছে রাজ্যের সঙ্গে। উত্তরে দুটি শিল্পপতি গোষ্ঠী আত্মপ্রকাশ করছে।শিলিগুড়ির ফুলবাড়িতে দুইয়ে ও বিন্নাগুড়িতে দুটি বড় শিল্পতালুক ঘোষণা হয়েছে। 


মন্ত্রী গৌতম দেব বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান থেকে রিমোটের মাধ্যমে সুইচ টিপে এই শিল্পতালুকের উদ্বোধন করবেন। মন্ত্রী জানান উত্তরবঙ্গের শিল্পের ক্ষেত্রে উল্লেখযোগ্য মুহূর্ত হতে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী, জেলাশাসক ও বিভাগীয় প্রশাসনিক আধিকারীকেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.