গৃহবধূ কে খুন করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়ার অভিযোগে আটক স্বামী, পলাতক শাশুড়ি ও ননদ - The News Lion

গৃহবধূ কে খুন করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়ার অভিযোগে আটক স্বামী, পলাতক শাশুড়ি ও ননদ

 


দি নিউজ লায়নঃ   এক গৃহবধূকে কে খুন করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়ার অভিযোগে আটক স্বামী পলাতক শ্বাশুড়ি ও ননদ। রবিবার ঘটনাটি ঘটে হুগলি জেলার ধনিয়াখালি থানার কোনান গ্রামে। মৃত গৃহবধূর নাম সোনালী নাড়ু(২২),অভিযুক্ত স্বামীর নাম শৈলেন্দ্র নাথ গুঁই। মৃতার পরিবারেই অভিযোগ বিয়ের পর পন মিটিয়ে দিলেও সোনার চেন না দেওয়ায় সোনালীর উপর অত্যাচার করতো শ্বশুর বাড়ির লোকজন। পরিবার সূত্রে জানা গেছে এক বছর আগে বর্ধমান থানার ১ নং  ব্লকের রায়ান গ্রামের সোনালী নাড়ুর সাথে বিয়ে হয় ধনিয়াখালীর কোনান গ্রামের শৈলেন্দ্র নাথ গুঁই এর ।


 সোনালীর বাবার বাড়ির অভিযোগ বিয়ের পর থেকেই পনের দাবিতে সংসারে অশান্তি লেগেই থাকতো।এর আগেও বাপের বাড়ি থেকে টাকা আনার চাপ দিয়েও মারধর করা হয় সোনালী কে।এমনকি বাপের বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে দিত না স্বামী শৈলেন্দ্র। রবিবার সকালে সোনালীর শরীর খারাপ বলে  শশুর বাড়িতে জানালেও মৃত্যুর ঘটনা চেপে যায় শৈলেন্দ্র।


প্রতিবেশীরা সোনালীর বাপের বাড়ির আত্মীয়দের ফোন করে সোনালীর মৃত্যুর ঘটনার কথা জানালে বর্ধমান থেকে ধনিয়াখালি থানায় হাজির সোনালীর বাবা ও আত্মীয়রা। তারা সোনালীর স্বামী,শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানান বলে জানিয়েছেন সোনালীর বাবা উজ্বল নাড়ু। পুলিশ জানিয়েছে শৈলেন্দ্র কে আটক করা হয়েছে। মেয়ের বাবার বাড়ির  তরফ থেকে অভিযোগ করা হয়েছে,বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু হবে। পুলিশ সোনালীর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.