আরামবাগ এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত আশা কর্মী সহ গাড়ির চালক, আহত তিনজন - The News Lion

আরামবাগ এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত আশা কর্মী সহ গাড়ির চালক, আহত তিনজন

 


দি নিউজ লায়নঃ     বোলেরো  গাড়ির সাথে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুজনের, আহত তিন জন ।মঙ্গলবার ভোরের আলো ফুটতে না ফুটতেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আরামবাগে বোলেরো চার চাকা গাড়ির সাথে একটি লরির  মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুজনের ।আহত তিন জন আশা কর্মী । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগ থানার কাবলে মোড় এলাকায়।


আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । জানা গেছে, বাঁকুড়া জেলার তালডাংরা থেকে আশা কর্মীরা একটি বোলেরো গাড়ি করে নবান্ন যাওয়ার সময় অপরদিকে আরামবাগ দিক থেকে আসা একটি লরির সাথে বোলেরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এরপর বিকট শব্দে এলাকার মানুষ ছুটে আসে ।দেখতে পায় বোলেরো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।ঘটনাস্থলেই মৃত্যু হয় বোলেরো গাড়ির চালক সহ এক আশা কর্মীর।আহত তিন জন আশা কর্মীকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংগাহীন হয়ে পড়ে পাঁচ জন আশা কর্মী।


 ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগ থানার পুলিশ। ঘাতক লরিটি কে আটক করেছে পুলিশ। আরামবাগ থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করে।পুলিশ মৃত ও আহতের বাড়িতে তালডাংরা থানার পুলিশের মাধ্যমে খবর পাঠিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.