তৃণমূল ছিল তৃণমূল আছে তৃণমূলই থাকবে, বাংলা শাসন করবে বাঙালিরা গুজরাট নয়, মমতা
দি নিউজ লায়নঃ তৃণমূল ছিল তৃণমূল আছে তৃণমূলই থাকবে। বাংলা শাসন করবে বাঙালিরা গুজরাট নয়- কালনার জনসভায় প্রত্যয়ী মমতা। পূর্ব বর্ধমানের কালনার জনসভা থেকে দলবদলু পালটি রামদেব তীব্র আক্রমণ করেন মমতা। মমতা বলেন, কয়েকটা দুষ্টু গরু হাম্বা হাম্বা করে বেড়াচ্ছে। তারা গিয়েছে, ভালো হয়েছে। পাপ বিদেয় নিয়েছে। আরো যারা যেতে চান তারাও বিদায় হন তৃণমূলের তাদের কোনো প্রয়োজন নেই। তৃণমূলে তাঁরাই থাকবেন, যাঁরা মানুষের জন্য কাজ করবেন। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো।
দলবদলুদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন মা খাইয়ে দাইয়ে লালনপালন করবে, তারপর মা-কে ছেড়ে চলে যাবে। এদিনের জনসভা থেকে বিজেপিকেও তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা। বহিরাগত প্রসঙ্গ তুলে মমতা বলেন, বাইরে থেকে এসে কেউ কেউ গরীব দরদী হওয়ার চেষ্টা করছে। ঘটা করে ফটো তুলছে। ফাইভস্টার থেকে খাবার এনে খাবার খাচ্ছে। এরাই আবার অনুযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে একটা টাকাও দেয়নি। এদের চিনে রাখুন। ভাজপার রথযাত্রাকেও খোঁচা দিয়ে তিনি বলেন, ওটা রথ নয় হোটেল। বাম এবং রামকে একসারিতে এনে আক্রমণ করে মমতা।
বলেন, বাম হল বিজেপির শ্যাম। বাংলায় বাম-শ্যাম কারোরই কোনো নেই দাম। তিনি আরো বলেন, বর্ধমান কৃষি প্রধান জেলা। শস্য বিমা রাজ্য সরকার করেছে। পুরো টাকাটাই রাজ্য সরকার দেয়। বাংলার কৃষকদের জন্য কেন্দ্র কিছু দেয় না। টাকা না পাঠিয়ে বলে কৃষকদের টাকা দিয়েছি। বিজেপি রোজ মিথ্যে কথা বলে। কৃষকদের সবকিছু লুঠ করে নেবে মোদী সরকার। কৃষকদের জন্য কালা আইন করেছে মোদি সরকার। তিন কালা আইন বাতিল করতে হবে।
বিজেপি যতই ভুল বোঝো অপপ্রচার করুক কুৎসা রটাক বাংলার কৃষকরা অনেক ভালো আছে। এদিনের জনসভা থেকে একইসঙ্গে রাজ্য সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান ও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন কৃষকদের কাছ থেকে চাল কেনে রাজ্য সরকার। আপনাদের চাল আগামীতেও আমরা কিনব। চিন্তা করার কোনও দরকার নেই। আমরা থাকছি আর স্বাস্থ্যসাথীও চালু থাকবে। প্রতি বছর অগাস্ট ও ডিসেম্বরে দুয়ারে সরকার হবে। ১৯ লাখ জাতি শংসাপত্র দেওয়া হয়েছে। তৃণমূল সরকার আছে ও থাকছে। বাংলার মানুষ বিনে পয়সা রেশন পাচ্ছেন ও পাবেন।

Post a Comment