রাজভবনে আপনাদের ভাই বসে আছে- রাজ্যপাল
দি নিউজ লায়নঃ দুনিয়ার সবথেকে বড় লোকতন্ত্রে সবথেকে শক্তিশালী ব্যক্তি ও কাউকে ভয় দেখানোর কোনো অধিকার নেই। যদি কেউ করে থাকেন আমি অনুরোধ করব এটা করবেন না। তবে যদি কেউ করে তাহলে ও আপনারা নিরাশ হবেন না। কারন আপনাদের ভাই রাজভবনে বসে আছে। আমি কাউকে নিরাশ হতে দেব না। মঙ্গলবার উদয়নারায়ণপুরের ভবানীপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
এদিনের সভা মঞ্চ থেকে রাজ্যপাল সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন আমি জানতে পেরেছি কিছু পুলিশ আধিকারিক কে পলিটিকাল সুপারির মতো নিয়োগ করা হয়েছে। যারা ভাবছে যে তারাই ভোটের ফলাফল নির্ণয় করবে। আমি সেটা বরদাশ্ত করব না। রাজ্যপাল বলেন ২০১৮ সালের নির্বাচনে গ্রামীণ এলাকায় যে তাণ্ডব নৃত্য হয়েছিল এবার সেটা হতে দেওয়া হবে না।
যারা ভাবছে এইসব করে আইন থেকে বাঁচবে তারা সাবধান ওই সব দিন চলে গেছে। জগদীপ ধনকড় বলেন রাজ্যপাল রাজনীতি করেন না।রাজ্যপালের সঙ্গে যেরকম রাজনীতির কোনো সম্পর্ক নেই সেই রকম সরকারি আধিকারিকদের রাজনীতি করা উচিত নয়। যদি কেউ করে থাকেন তাহলে তিনি অপরাধ করছেন।

Post a Comment