মির্জাফরের সমাধি দেখতে গেলে জুতো খুলে থুতু ফেলে ঢুকতে হয়, সুজাতা মণ্ডল খাঁ - The News Lion

মির্জাফরের সমাধি দেখতে গেলে জুতো খুলে থুতু ফেলে ঢুকতে হয়, সুজাতা মণ্ডল খাঁ

 


দি নিউজ লায়নঃ       মঙ্গলবার কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করলেন সুজাতা মণ্ডল খাঁ সহ বিধায়ক  মানস মজুমদার।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  একাধিক তৃণমূল নেতৃত্ব।  আরামবাগ এর  গোঘাট থেকে পচাখালি মোড়ে  রোড শো শেষ হয়।  কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রার মাধ্যমে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করে।


 রোড শো  শেষে তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা মণ্ডল খাঁ তীব্র ভাষায় শুভেন্দু অধিকারী সহ বিজেপি কে আক্রমণ করেন।  বিভিন্ন যুক্তি দিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি।পাশাপাশি তিনি দল ত্যাগী তৃণমূলের বিধায়ক দের বলেন এরা মিরজাফর। মির্জাফরের সমাধি দেখতে গেলে জুতো খুলে থুতু ফেলে ঢুকতে হয় ।


পাশাপাশি বালির বিধায়ীকা বৈশালী ডালমিয়ার নাম না করে বলেন একজন চোখের বালি আছেন বালিতে ,সুজাতা বলেন তিন মাস পর ভোটের ফল ঘোষনার পর ডোমজুড়ের মানুষ কাঁথির মানুষ এঁদের ছবির উপর থুতু ফেলে পা দিয়ে চলে যাবে। বিজেপির বাংলা দখলের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সাম্প্রদায়িক শক্তি বিজেপি জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। বাংলা জুড়ে হিংসার বাতাবরণে তৈরি করছে ।বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসবে।তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.