জাল নথিপত্র তৈরি করে প্রতারণার অভিযোগ উঠল ইছলাবাদের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে - The News Lion

জাল নথিপত্র তৈরি করে প্রতারণার অভিযোগ উঠল ইছলাবাদের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ       জাল নথিপত্র তৈরি করে প্রতারণার অভিযোগ উঠল বর্ধমান শহরের ইছলাবাদের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে। নবান্ন থেকে সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলার পুলিস সুপারকে নির্দেশ দেওয়া হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের ২ নম্বর ইছলাবাদে বেসরকারি নিরাপত্তা সংস্থাটির অফিস। 


সংস্থাটি বর্ধমান দক্ষিণ হাইওয়ে ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সংস্থাটির লাইসেন্স আছে কিনা তা জানতে নবান্নে চিঠি দেন। সংস্থাটি ২০১৭ সালের একটি লাইসেন্স জমা দেয়। নবান্ন থেকে এ ধরণের কোনও লাইসেন্স সংস্থাকে দেওয়া হয়নি বলে জানিয়ে দেওয়া হয়। সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দিনকয়েক আগে চিঠি দেন হোম ও পার্বত্য বিষয়ক বিভাগের অধীন আভ্যন্তরীণ নিরাপত্তা শাখার ডেপুটি সেক্রেটারি শঙ্করাচার্য রায়।


 চিঠি পেয়ে কেস রুজু করার জন্য বর্ধমান থানার আইসিকে নির্দেশ দেন এসপি। এরপরই সংস্থাটির কর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করে থানা। যদিও সংস্থার কেউ এখনও গ্রেপ্তার হয়নি। বর্ধমান থানার এক অফিসার বলেন, কেস রুজু হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.