পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে পথে নামলো বঙ্গ জননী
দি নিউজ লায়নঃ নদীয়া জেলার গয়েশপুর তৃনমূল কংগ্রেসের বঙ্গ জননীর উদ্যোগে বেদীভবন গ্যাস অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে তৃনমুল কংগ্রেস কর্মীরা। প্রসঙ্গত তাদের দাবী পেট্রোল ডিজেল ও গ্যাসের দাম বৃদ্ধি র প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহন করে তৃনমুল নেতৃত্ব। এদিন বিক্ষোভকারীরা জানান বর্তমানে তাদের এই দাবী না মানলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন।
অবিলম্বে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নিতী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করা চলবে না। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি তে অংশগ্রহণ করেন গয়েশপুর শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত চ্যাটার্জি, মানিক পাল,তপন রায়, প্রাক্তন কাউন্সিলর সোমা ঢালি, তৃনমুল মহিলা নেত্রী টুম্পা দে সহ একাধিক নেতৃত্ব।

Post a Comment