মোহনপুরের তনুয়াতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলা তৃনমূল কংগ্রেসের মিছিল - The News Lion

মোহনপুরের তনুয়াতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলা তৃনমূল কংগ্রেসের মিছিল

 


দি নিউজ লায়নঃ       শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহনপুর ব্লক এর তনুয়া তে  মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ওই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান। প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মহিলা সামিল হয়েছিলেন ।


প্রতিবাদ মিছিল থেকে স্লোগান ওঠে ডিজেল-পেট্রোল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করছো কার স্বার্থে কেন্দ্রীয় সরকারের অপদার্থ  প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি  জবাব চাই জবাব দাও। অবিলম্বে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম  কমাতে হবে। বাংলাকে বঞ্চনা করা হচ্ছে কার স্বার্থে কেন্দ্রের বিজেপি সরকার জবাব চাই জবাব দাও। কৃষি আইন বাতিল করতে হবে। বাংলাজুড়ে সন্ত্রাস সৃষ্টি করার চক্রান্ত করছ কেন বিজেপি জবাব চাই জবাব দাও। মিছিলের শেষে বিধায়ক বিক্রম প্রধান বলেন যেভাবে মা ও বোনেরা এই মিছিলে শামিল হয়েছে তা থেকেই প্রমাণ হয় যে আগামী দিনে বাংলা থেকে বিজেপি বিদায় নিবে। তিনি মা বোনেদের বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য প্রচার করার নির্দেশ দেন।


 সেই সঙ্গে তিনি বলেন রাজ্য সরকার যে ৬৪ টি প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষের উন্নয়নের কাজ করছে সেই প্রকল্পগুলি ও মানুষের কাছে তুলে ধরতে হবে ।সেই সঙ্গে  পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের যেভাবে কেন্দ্র সরকার দাম বাড়িয়েছে তার বিরুদ্ধে মানুষকে বোঝাতে হবে ।গরিব খেটে-খাওয়া মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে। বিজেপি সন্ত্রাস সৃষ্টি করে বেঁচে থাকার চেষ্টা করলেও বাংলার মানুষ তাদের কোনদিন ক্ষমা করবে না। বাংলার মানুষ শান্তি উন্নয়ন চায় ।তাই উন্নয়নের কান্ডারী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলার মানুষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনে মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন। তাই তিনি ওই মিছিলে আসা সকলকে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য আহ্বান জানান।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.