দাসপুরে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সভায় বিজেপিকে বাংলা থেকে হটানোর ডাক দিলেন হুমায়ুন কবীর - The News Lion

দাসপুরে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সভায় বিজেপিকে বাংলা থেকে হটানোর ডাক দিলেন হুমায়ুন কবীর

 


দি নিউজ লায়নঃ     শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভার চাঁইপাটে দাসপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্ম্মীসভার আয়োজন করা হয়।  ওই সভায় প্রধান বক্তা- ছিলেন প্রাক্তন IPS  হুমায়ূন কবীর, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের স্বাস্থ্য কর্মাধক্ষ্য  শ্যাম পাত্র, দাসপুরের বিধায়ক  মমতা ভূঁঞা, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি  সুজিত ব্যানার্জী,  তৃনমূল কংগ্রেসের নেতা সুকুমার পাত্র, আশীষ হুদাইত, সুনীল ভৌমিক , এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা যুব মনিটরিং কমিটির সদস্য তথা ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি  সুদীপ মণ্ডল ।ওই কর্মী সভায় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।যার ফলে কর্মী সভা জনসভার আকার ধারণ করে।


ওই সভার  প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের নেতা হুমায়ুন কবীর বলেন আমি আপনাদের কাছে দিদির দুত হিসাবে এসেছি। তিনি তার ভাষণে বলেন সামনেই বিধানসভা নির্বাচন সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিভাবে দলীয় কর্মীরা কাজ করবেন তা তিনি বিস্তারিতভাবে বলেন। সেই সঙ্গে তিনি বলেন বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে প্রচার করতে হবে। কেন্দ্র সরকারের বঞ্চনা সত্বেও বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন। সেই কাজ স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। বিজেপি বাংলার মানুষের ভালো চায়না, বাংলার ভালো চায় না। তাই বাংলা থেকে বিজেপিকে হটানোর জন্য তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন। তিনি বলেন বাংলায় বিজেপি এলে বাংলার ক্ষতি হবে বাংলার মানুষকে পথে বসতে হবে। তাই সাম্প্রদায়িক শক্তি জুমলাবাজ পাটি বিজেপিকে বাংলা ছাড়া করার জন্য দলীয় কর্মীদের এগিয়ে আসতে হবে।


 তিনি দলীয় কর্মীদের সাথে একান্ত ভাবে কথা বলেন এবং বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিভাবে দলীয় কর্মীরা কাজ করবেন তিনি তা কাগজে কলম এর মাধ্যমে সকলের কাছে তুলে ধরেন। সেইসঙ্গে রাজ্য সরকার কি কি কাজ করেছে তা বিস্তারিত ভাবে সকলের কাছে তিনি তুলে ধরেন। তিনি বলেন সামনে বিধানসভা নির্বাচন তাই ঐক্যবদ্ধভাবে পাড়ায় পাড়ায় গিয়ে তৃণমূল কংগ্রেস এর যিনি প্রার্থী হবেন তাকে জয়ী করার জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে। সেই সঙ্গে তিনি বলেন দলের কোথাও যদি কোন সমস্যা থাকে তা দলের নেতৃত্বদের জানাবেন। দলের নেতৃত্বরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। শনিবার তিনি দাসপুর ,ঘাটাল  এর একাধিক জায়গায় দলীয় কর্মীদের সাথে বৈঠক করেন। আবার চায়ের দোকানে গিয়ে আড্ডা মারেন এবং সেখানেও তিনি মানুষের সাথে কথা বলে জনসংযোগের কাজ সারেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.