১৩ তম কাঞ্চন উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু
দি নিউজ লায়নঃ ১৩ তম কাঞ্চন উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডে়র দুই সুপারস্টার তুষার কাপুর এবং মহিমা চৌধুরী। রাজ্যের মন্ত্রী সুজিত বসু তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “বাংলার কৃষ্টি সংস্কৃতি আলাদা।
তাই বাংলার কৃষ্টি সংস্কৃতি কে এগিয়ে নিয়ে যেতে হবে।“ কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাস জানিয়েছেন, উৎসবের বিভিন্ন দিনে হাজির থাকবেন দেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পীরা। তবে করোনা জনিত কারণে এবার কাঞ্চন উৎসবের বাজেট কম করা হয়েছে।
উৎসব চলবে করোনা বিধি মেনেই। উৎসব মাঠে মাক্স ও স্যানেটাইজারের ব্যবস্থা থাকছে। এছাড়াও উৎসব প্রাঙ্গনে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৭০টি স্টল থাকবে। ডগ-শো এরও আয়োজন করা হয়েছে। এই উৎসব চলবে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত। সবমিলিয়ে ৯ দিন কাঞ্চন উৎসবে মেতে উঠবে বর্ধমান শহর।

Post a Comment