ট্রাক্টরের ধাক্কায় একইসঙ্গে মা ও সাত বছরের কন্যার মৃত্যু - The News Lion

ট্রাক্টরের ধাক্কায় একইসঙ্গে মা ও সাত বছরের কন্যার মৃত্যু

 


দি নিউজ লায়নঃ   ট্রাক্টরের ধাক্কায় একইসঙ্গে মা ও সাত বছরের কন্যার মৃত্যু হল। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরা শহরের নিউটাউন মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতদের নাম চন্দনা বাগ(২৫) ও মেয়ে কেয়া বাগ(৭)। বাড়ি আউশগ্রামের ডাঙ্গাল গ্রামে। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে বর্ধমান সিউড়ি ২বি জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। 


খবর পেয়ে পুলিস দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার এক ব্যাক্তি  চন্দনা বাগ ও তার মেয়ে কেয়া বাগকে  বাইকে চাপিয়ে গুসকরার দিকে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথেই একটি ট্রাক্টর পিছন থেকে এসে তাদের বাইকে ধাক্কা দেয়।


 জানা গিয়েছে, এরপরেই গুরুতর জখম অবস্থায় মা ও মেয়েকে স্থানীয়রা  উদ্ধার করে চিকিৎসার জন্য গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ  মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়। পাশাপাশি ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।মর্মান্তিক এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.