রামপুরহাটে যানজট মুক্ত করার জন্য মহিলা সিভিকদের নিয়োগ করল বীরভূম জেলা পুলিশ
দি নিউজ লায়নঃ রামপুরহাট শহরের যানজট মুক্ত করার জন্য এদিন মহিলা সিভিকদের নিয়োগ করল বীরভূম জেলা পুলিশ। তাদেরকে ট্রাফিক ড্রেস তুলে দিলেন মহুকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ ও রামপুরহাট থানা অাধিকারিক দেবাশীষ ঘোষ। শহরে বেড়ে চলা যানজট পাশাপাশি শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখার তাগিদে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হলো বগটুই মোড়,সানঘাটামোড়, ডাকবাংলো পাড়া এছাড়া শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গায়।
এদিন ১৪ জন মহিলা সিভিক নিয়োগ হল এই কাজে এছাড়া২৩ টি ক্যামেরা বসানো হলো। মোলায়েম ট্রাফিক ব্যবস্থা চালু করতে এবং পাশাপাশি শহরে চুরি রুখতে রামপুরহাট পুরসভার উদ্যোগে ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় শহরের প্রধান জায়গায় সর্বমোট ২৪টি সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ শুরু হলো।
রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ জানান, চুরি রোধ ছাড়াও সচল ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে বেশ কতগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে। যার মধ্যে অন্যতম হলো শহরের গুরুত্বপূর্ণ জায়গায় এই সিসিটিভি ক্যামেরা লাগানো। এছাড়াও, জোর বিজোড় টোটো চালানোর ক্ষেত্রে এই ব্যবস্থা জরুরী। এমনিতেই শহরে টোটোর সংখ্যা বেশী। তারা যেন অযথা শহরের রাস্তায় যানজট তৈরী করে সেটা দেখা হবে। পাশাপাশি, জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা থাকছে ।

Post a Comment