এক সিআরপিএফ জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ায়
দি নিউজ লায়নঃ এক সিআরপিএফ জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানার কুমারিকাননে। পুলিশ জানিয়েছে মৃত জওয়ানের নাম প্রভাকর রজনকার(৪৫)। তার বাড়ী বাড়ি মহারাষ্ট্রের বুলধনা জেলার সংগ্রামপুরে। তিনি সিআরপিএফ ১৬৭ নম্বর ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন।বর্তমানে এই কোম্পানি মাওবাদী দমনে অযোধ্যাপাহাড়তলী বলরামপুরের কুমারী কাননে রয়েছে।
রবিবার সকালে ক্যাম্পের ছাদের উপরে তার ঝুলন্ত দেহ দেখতে পান ক্যাম্পে থাকা অন্যান্য জওয়ানেরা। ঘটনার খবর দেওয়া হয় বলরামপুর থানার পুলিশকে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে বাশগড় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে ওই জওয়ানকে মৃত বলে ঘোষনা করেন কর্মরত চিকিৎসক। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের একটি সূত্রে জানাগিয়েছে,পারিবারিক সমস্যা নিয়ে মৃত জওয়ান বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। কেন্দ্রীয় বাহিনীর এই ক্যাম্প সূত্রে খবর, এদিন সহকর্মী জওয়ানরা ওই মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

Post a Comment