আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যাক্তি - The News Lion

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যাক্তি

 


দি নিউজ লায়নঃ    আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তি গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মনোজ স্বর্নকার। তার বাড়ী পুরুলিয়ার রঘুনাথপুরের বেলডাঙ্গা এলাকায়। তার কাছ থেকে একটি মোটর বাইকও উদ্ধার হয়েছে বলে পুলিশ সুত্রে জানাগিয়েছে। রবিবার ধৃতকে পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।


পুলিশ সুত্রে জানাগিয়েছে, শনিবার রাতে রঘুনাথপুর-বাকুড়া রাস্তার চিনাপিনা রেল গেটের অদুরে পুলিশের নাকা চেকিং চলছিল। রাতের অন্ধকারে এক ব্যাক্তিকে মোটর বাইকে আসতে দেখেই পুলিশের সন্দেহ হয়। গাড়ীর পর্যাপ্ত নথিপত্র দেখাতে পারেনি সে। মোটর বাইকের ডিকি খুলে তল্লাসি শুরু করে পুলিশ। এরপরেই তার গাড়ীর ডিকির ভিতর থেকে একটি গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ঘটনায় ওই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতকে মহকুমা আদলতে তোলা হলে দশ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় বিচারক। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.