ঘর থেকে এক অধ্যাপকের মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - The News Lion

ঘর থেকে এক অধ্যাপকের মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ণঃ   ঘর থেকে এক অধ্যাপকের মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম মহম্মদ আকতার হোসেনুর ওরফে হাসিনুর রহমান(৪০)। মহম্মদ আকতার হোসেনুর ওরফে হাসিনুর রহমান বর্ধমান উদয়চাঁদ মহিলা কলেজের ভূগোলের  অধ্যাপক। বাড়ি বীরভূমের মাড়গ্রাম থানার  একডালা এলাকায় হলেও কর্মসূত্রে বর্ধমানের কৃষ্ণপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে সস্ত্রীক থাকতেন।


 এদিন বর্ধমানের ভাড়া বাড়ির ঘর থেকে ওই অধ্যাপকের দেহ উদ্ধার হয়। হোসেনুর রহমানের বাবা সাংবাদিকদের বলেন, “বুধবার সকালে বৌমা তাঁকে ফোন করে। তাঁকে বলা হয় হোসেনুর রহমান খুব অসুস্থ। তাদের তাড়াতাড়ি আসতে বলা হয় বর্ধমানে।  তিনি বর্ধমানের কৃষ্ণপুরের বাড়িতে গিয়ে দেখেন ছেলে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মাথার পিছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে।“ 


বর্ধমান থানার পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার পর থেকে ওই অধ্যাপকের স্ত্রী পলাতক। অধ্যাপকের মৃত্যুর পিছনে স্ত্রীর কোনো ভূমিকা আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছে।  খুন নাকি আত্মহত্যা? প্রণয়ঘটিত কারণ নাকি সাংসারিক বিবাদ?  ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই কপি লেখা পর্যন্ত কোনো অভিযোগ হয় নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.