গৌড়দহে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ কাজের শুভ উদ্বোধন
দি নিউজ লায়ণঃ বুধবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাঁশড়া অঞ্চলের গৌড়দহ গ্রামে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে জলস্বপ্ন প্রকল্পের বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ কাজের শুভ উদ্বোধন করেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালী মন্ডল,ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির সদস্য বিজয়কৃষ্ণ মন্ডল,বিশিষ্ট শিক্ষাবিদ অরবিন্দ নস্কর, পঞ্চায়েত সদস্য গোপাল মন্ডল,বিশিষ্ট সমাজসেবী আর্শীষ শীল প্রমুখ।কারখানার চক,শ্রীকৃষ্ণপুর,গৌড়দহ,প্রামানিক পাড়া,সাঁফুই পাড়া গোঁচপুর,রবীন্দ্র পল্লী,বিশ্বাস পাড়া,জীবনানন্দ পল্লী গ্রাম গুলি প্রায় ১৫ হাজার মানুষ উপকৃত হবে পানীয় জল সরবরাহ এই কাজ সম্পূর্ণ হলে।আগামী এক মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে।পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে যাবে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ।
ফলে খুশি এলাকাবাসী।এদিনের অনুষ্ঠানে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের শ্যামল মন্ডল বলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে জলস্বপ্ন প্রকল্প বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ কাজের শুভ সূচনা হল।আজ থেকেই কাজ শুরু হয়ে গেল।আগামী এক মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে যাবে।ফলে ৩ হাজার পরিবারের ঘরে পৌঁছে যাবে পানীয় জল এবং প্রায় ১৫ হাজার মানুষ উপকৃত হবে এই পানীয় জল সরবরাহে।

Post a Comment