মূখ্যমন্ত্রীর কাছে ট্যাব ও সবুজ সাথী সাইকেল পেয়ে অভিভূত ছাএীরা - The News Lion

মূখ্যমন্ত্রীর কাছে ট্যাব ও সবুজ সাথী সাইকেল পেয়ে অভিভূত ছাএীরা

 


দি নিউজ লায়নঃ     মূখ্যমন্ত্রীর কাছে ট্যাব ও সবুজ সাথী সাইকেল পেয়ে অভিভূত ছাএীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সম্মান জানিয়ে তাঁর দেওয়া সাইকেলে চেপে দীর্ঘ তিন কিলোমিটার পথ পরিক্রমা করলো বীরভূমের সাঁইথিয়া বিধানসভার অর্ন্তগত মাঠপলশা হাই স্কুলের ছাত্র ছাত্রীরা। শনিবার সকালে সাইকেল পরিক্রমা তে মাঠপলশা  স্কুলের প্রায় দুশোজন  ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। 


মাঠপলশা  হাইস্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী প্রিয়া সাহা বলে একবছরের কাছাকাছি করোনা মহামারীর কারনে বাড়িতে থাকতে বাধ্য হয়েছিলাম,পড়াশোনা একেবারে বন্ধ হয়ে পরেছিলো। স্কুলে আসার উপায় ছিলো না। পূজোর পর স্কুল শুরু হলেও ওন লাইনে ঠিক ভাবে পড়াশোনা করা সম্ভব হচ্ছিল না মোবাইলের অভাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্যাটা বুঝতে পেরে সমস্যার সমাধান করলো।  আরেক ছাত্রী অঞ্জনা ব্যানার্জি  জানায়,আগে বাড়ি থেকে স্কুল আসতে হত পায়ে হেঁটে ফলে অনেক সময় স্কুল পৌঁছতে দেরি হতো। কখনো কখনো প্রথম দিকের একটি ক্লাস  পেরিয়ে যেতো।


 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের ছেলে মেয়েদের সমস্যার সমাধান করে দিয়েছেন সুবজ সাথী সাইকেল দিয়ে। এতদিন পর স্কুলে এসে মুক্তির স্বাদ পওায়া গেলো। ছাএছাএীদের অনেকে কে দেখা গেলো শ্রেণীকক্ষে প্রবেশ করে বেঞ্চে বই রাখার জায়গা কে নির্দিস্ট স্থানে বসতে। স্থানীয় বিধায়ক নীলবতি সাহা জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো সবদিকে নজর রাখেন। পরিবারের সন্তান দের কখন কি চাই সেটা তিনি সময় হলে পৌঁছে দেন । কোনো কিছু চাওয়ার সুযোগ তিনি দেন না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.