মতুয়া ঠাকুর বাড়িতে হরিবল ধ্বনি না দিয়ে কেন জয় শ্রীরাম ধ্বনি! প্রশ্ন মতুয়াদের - The News Lion

মতুয়া ঠাকুর বাড়িতে হরিবল ধ্বনি না দিয়ে কেন জয় শ্রীরাম ধ্বনি! প্রশ্ন মতুয়াদের

 


দি নিউজ লায়নঃ      মতুয়া ঠাকুর বাড়িতে হরিবল ধ্বনি না দিয়ে কেন জয় শ্রীরাম ধ্বনি! প্রশ্ন তুলছেন নদীয়ার মতুয়া সমাজ। শনিবার নদীয়ার পানিখালিতে মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই অমিত শাহের জনসভায় ঠাকুরবাড়িতে কেন জয় শ্রীরাম ধ্বনি দেয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন মতুয়ারা। তাঁদের বক্তব্য, ঠাকুরবাড়িতে হরিবল ধ্বনি দিতে হয়। এটাই নিয়ম কিন্তু তা না করে বিজেপি সমর্থকরা যেভাবে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন তা সমর্থনযোগ্য নয় এবং এতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের অপমান হয়েছে বলে মনে করেন তারা। 


একই সঙ্গে গোটা বিষয়টি মতুয়াদের সংস্কৃতির বিরোধী। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের 200 টি মতুয়াদের দল এদিনের মহা সম্মেলনে যোগ দেন।  সম্মেলন থেকে তারা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় তারা। তাদের অভিযোগ, সাংসদ জগন্নাথ সরকার মতুয়াদের ভোটে রানাঘাট থেকে নির্বাচিত হয়েছেন কিন্তু তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কিছুই করেননি। তাই তারা বিধানসভা ভোটে কোনমতেই বিজেপিকে ভোট দেবেন না।


 একইসঙ্গে বনগাঁর  সংসদ শান্তনু ঠাকুর এর বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তারা। তাদের দাবি নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেক মতুয়ার কাছ থেকে 100 টাকা করে চাঁদা আদায় করছেন শান্তনু যা সম্পূর্ণ বেআইনি। এর বিরুদ্ধে আগামী দিনে তারা ব্যাপক আন্দোলনের পথে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পূর্বের তৃণমূল বিধায়ক সমীর পোদ্দার। তিনি বলেন, আমি গর্বিত মতুয়া সম্প্রদায়ের জন্য, গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের জন্যই, আমি মানুষ হয়েছি। আগামীতে তাদের জন্য সব কিছু করতে রাজি আছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.