গলায় কেবলের তার জড়ানো অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার - The News Lion

গলায় কেবলের তার জড়ানো অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ     গলায় কেবলের তার জড়ানো অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল‍্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে মহেশতলা থানার রায়পুর এলাকার একটি ক্লাবের সামনে থেকে ওই ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের পরনে লুঙ্গি ও সোয়েটার। আনুমানিক বয়স ২৫ বছর। গলায় তার পেঁচানো। জিভ বেরিয়ে রয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ক্লাবের আশপাশে সিসিটিভি পরীক্ষা করে দেখা গিয়েছে, গভীর রাতে ওই ছেলেটি এলাকায় ঘোরাফেরা করছে। কিন্তু আশেপাশে কোন লোকজন দেখা যাচ্ছে না। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গলায় তার পেচিয়ে ওই যুবক আত্মঘাতী হয়ে থাকতে পারে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর ঘটনা স্পষ্ট হবে। মৃতের ছবি আশপাশে থানা এলাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.