বাংলার আত্মমর্যাদা,আত্মসন্মান রক্ষার লড়াই, সংঘবদ্ধ ভাবে লড়াই করতে হবে, সুগত বসু - The News Lion

বাংলার আত্মমর্যাদা,আত্মসন্মান রক্ষার লড়াই, সংঘবদ্ধ ভাবে লড়াই করতে হবে, সুগত বসু

 


দি নিউজ লায়নঃ      বাংলার আত্মমর্যাদা,আত্মসন্মান রক্ষার লড়াই। বাইরে থেকে আক্রমন আসবে তা প্রতিরোধ ও প্রতিহত করতে হবে। সংঘবদ্ধ ভাবে লড়াই করতে হবে। বৃহস্পতিবার বিকালে বারুইপুর রেল ময়দানে ২৬ তম দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলার উদ্বোধনে এসে এই কথা বললেন প্রাক্তন সাংসদ সুগত বসু। 


এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন বিধায়ক তথা অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়,গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী,সাংসদ শুভাশিস চক্রবর্তী,মহকুমাশাসক সুমন পোদ্দার, পুরসভার প্রশাসক শক্তি রায় চৌধুরী,গৌতম দাস, জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ অন্যান্যরা।  এদিন সুগত বসু আরও বলেন, আজকে সুবুদ্ধির খুব প্রয়োজন। তা নিয়ে লড়াইয়ে এগিয়ে যেতে হবে।


 পাশাপাশি বই প্রেমীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, তরুন প্রজন্ম কে আরও বেশি করে বই পড়তে হবে। বাড়িতে বসেও বই পড়তে হবে। মুখ্যমন্ত্রী অনলাইনে পড়ার জন্য যে ট্যাব দেওয়ার কথা বলেছেন ছাত্র ছাত্রীদের তা অতি প্রশংসনীয় পদক্ষেপ। কৃষকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন,তিনি কৃষকদের পাশে আছেন।  এদিন বইমেলা প্রাঙ্গন ঘুরে দেখেন অতিথিরা। এই জেলা বইমেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.