খালের পাশে কম্বল জড়ানো অবস্থায় এক মহিলার দেহ পড়ে থাকাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য - The News Lion

খালের পাশে কম্বল জড়ানো অবস্থায় এক মহিলার দেহ পড়ে থাকাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ      রেললাইনের পাশে খালের পাশে কম্বল জড়ানো অবস্থায় এক মহিলার দেহ পড়ে থাকাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে বারুইপুর থানার মল্লিকপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা পচা দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পুলিস এলাকায় গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। 


মহিলার গায়ে-মুখে পোড়া কালো একাধিক দাগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন,মহিলাকে আগুন জ্বালিয়ে মেরে ফেলে এখানে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় মানুষদের ভিড় জমে যায় দেহ দেখতে। দেহের পাশ থেকে একটি স্কুল ব্যাগ,শীতের পোশাক উদ্ধার করেছে পুলিস। পুলিস জানিয়েছে,মৃতা বিবাহিত। আনুমানিক বয়স বছর ৩২।


 মহিলার পরিচয় জানার জন্য আশপাশের থানায় ছবি পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে বারুইপুর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার ইন্দ্রজিত বসু বলেন,৪-৫ দিন আগের পচা-গলা দেহ পাওয়া গিয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে। ম্যাজিস্টেট পর্যায়ের তদন্ত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.