কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি, অভিযোগ ছত্রধর মাহাতোর - The News Lion

কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি, অভিযোগ ছত্রধর মাহাতোর

 


দি নিউজ লায়নঃ      রবিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরের রূপছায়া হলএলাকায় তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কার্যালয় প্রাঙ্গণে বাংলা নিজের মেয়েকে চায় স্লোগানের আনুষ্ঠানিক শুভসূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের সূচনা করেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা প্রশান্ত রায়, অজিত মাহাতো ,অনিল দাস ,সুব্রত সাহা,বিধায়ক চূড়ামণি মাহাতো সহ দলের অন্যান্য নেতৃত্ব গণ। ওই অনুষ্ঠানে ছত্রধর মাহাতো বলেন ছাত্র-যুব কৃষকদের রায় বাংলা নিজের মেয়েকে চায়। 


তাই সোমবার থেকেই ঝাড়গ্রাম জেলার প্রতিটি এলাকায় এই শ্লোগানকে সামনে রেখে দলের নেতাকর্মীরা প্রচার শুরু করবেন। তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় সংস্থা কে ব্যবহার করছে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত  করার লক্ষ্যে বিজেপি উঠে পড়ে লেগেছে ।তাই বিজেপি বাংলার তৃণমূল নেতাদের ও তাদের পরিবারের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দিয়েছে। তিনি হুংকার দিয়ে বলেন এতে কোনো কিছু লাভ হবে না। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে তারা কাকে 2021 সালে বাংলায় ক্ষমতায় নিয়ে আসবে।


 গোটা কেন্দ্রীয় সংস্থা কে বাংলায় নিয়ে এসে তৃণমূল নেতাদের বিরুদ্ধে লেলিয়ে দিলেও তৃণমূল কংগ্রেসকে রোধ করা যাবে না। কারণ তৃণমূল কংগ্রেসের সাথে আছে ছাত্র যুব মহিলা শ্রমিক সর্বস্তরের মানুষ। তাই তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন আগুন নিয়ে খেলবেন না ।কেন্দ্রীয় সংস্থা কে যেভাবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে তার উপযুক্ত জবাব আপনাদের বাংলার মানুষ দিবে। 


যেভাবে পৌরসভা নির্বাচনে পাঞ্জাবের মানুষ বিজেপিকে আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে,সেখানে বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজে দেখতে হচ্ছে। ঠিক সেইভাবে আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তথা জঙ্গলমহলের প্রতিটি মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। এবং সেই সঙ্গে তাদের মদত পুষ্ট কেন্দ্রীয় সংস্থাকেও উপযুক্ত জবাব দেবে। তিনি আরো বলেন যে রাজনৈতিকভাবে বিজেপি তৃণমূলের সাথে লড়াই করতে পারেনি। তাই কেন্দ্রীয় সংস্থা কে দিয়ে তৃণমূল কংগ্রেসকে অপদস্থ করার চেষ্টা করছে। তবে এতে কোনো লাভ হবে না বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.