ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছয় দুষ্কৃতী কে গ্রেফতার করল পুলিশ
দি নিউজ লায়নঃ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছয় দুষ্কৃতী কে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। বুধবার গভীর রাতে নবদ্বীপ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বঙ্গবানী এলাকার যুব আবাসের কাছ থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে এমনই জানতে পারা যায়। পুলিশ জানায়, ধৃতদের কাছ থেকে একটি লোহার রড সহ বেশকিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের নাম,তারক ঘোষ,ফেলুরাম চক্রবর্তী, প্রসেনজিৎ দাস,রাজা মন্ডল,বাবু মন্ডল ও কৃষ্ণ হালদার। তাদের বাড়ি নবদ্বীপের প্রাচীনমায়াপুর সহ শহরের একাধিক জায়গায়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৯ ডাকাতি ও ৪০২ ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ আদালতে পাঠালে, আদালতের বিচারক ছয় দুষ্কৃতী কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানতে পারা যায়, বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর আসে ৫ নং ওয়ার্ডের বঙ্গবানী এলাকায় বেশকিছু দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশের টহলদারী ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে, দুষ্কৃতীরা সেখান থেকে পালাবার চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশের ক্ষিপ্রতায়। পুলিশের এহেন ভূমিকায় খুশি চৈতন্যভূমি নবদ্বীপের বাসিন্দারা।

Post a Comment