ঝিঙের খোসা বাটা রাখুন মধ্যাহ্নভোজের প্রথম পদে, তারপর দেখুন এর জাদু
দি নিউজ লায়নঃ
উপকরণ:
ঝিঙের খোসা ঝিরি ঝিরি করে কাটা দুই কাপ।
আট দশ কোয়া রসুন।
কালোজিরে এক চা চামচ।
শুকনো ও কাঁচা লঙ্কা আন্দাজমতো।
নুন, চিনি স্বাদ মত ।
এক টেবিল চামচ কাসুন্দি।
প্রনালীঃ
প্রথমে ঝিঙের খোসা ভালো করে ধুয়ে নিতে হবে । তারপর ফুটন্ত জলে পাঁচ মিনিট রেখে, জল ঝরিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে এক চা চামচ তেল দিয়ে তাতে গোটা রসুন , কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়ে, ঝিঙের খোসা টা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ঝাল করলে আর নুন সঠিক পরিমাণে দিলেই জমে যাবে ঝিঙে বাটা। তারপর একটু ঠান্ডা করে নিয়ে, মিক্সিতে দিয়ে তাতে নুন,চিনি দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে। এবার কড়াইয়ে এক চামচ তেল দিয়ে শুকনো লঙ্কা, কালোজিরে ফোড়ন দিয়ে তাতে বেটে রাখা ঝিঙেটা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে এক চামচ কাসুন্দি মিশিয়ে নিলেই রেডি ঝিঙে বাটা।

Post a Comment