রোদ জল গায়ে লাগান, তবেই হ্রাস পাবে স্তন ক্যান্সারের ঝুঁকি - The News Lion

রোদ জল গায়ে লাগান, তবেই হ্রাস পাবে স্তন ক্যান্সারের ঝুঁকি

 


দি নিউজ লায়নঃ     রোদ জল গায়ে লাগান, তবেই হ্রাস পাবে স্তন ক্যান্সারের ঝুঁকি। অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিন জার্নালে নতুন একটি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। সেখানে বিশেষজ্ঞমহল জানাচ্ছেন, ভিটামিন ডি এর তারতম্য বাড়ছে স্তন ক্যান্সারের ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে, ঘরে বসে থাকলে রোদ লাগে না গায়ে। রোদ থেকে প্রাপ্ত ভিটামিন ডি শরীরে প্রবেশ করে না। যা থেকে মারণ রোগ ঘিরে ধরার প্রবণতা মারাত্মকহারে বাড়তে শুরু করে। 


 দেখা গিয়েছে, যে সকল মহিলারা ট্রেন, বাসে ঝুলে রোদে জলে ভিজে কাজে যান তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি প্রায় নেই বললেই চলে। কিন্তু, যাঁরা বাড়িতে রয়েছে, পরিশ্রম করছে, কিন্তু রোদ লাগছে না। তাদের স্তন ক্যান্সার হচ্ছে, কারর হওয়ার উপসর্গ ধরা পড়েছে।


 সকাল ১০ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত যে কড়া রোদ, তা কোনও একটা নির্দিষ্ট সময় গায়ে লাগানোর পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞমহল। ভিটামিন ডি এর অভাবে শুধু ক্যান্সার নয়, গাঁটে গাঁটে যন্ত্রণা, মুড অফ, হতে পারে। ভিটামিন ডি শরীরে না ঢুকলে মস্তিষ্ক থেকে স্নায়ুতে বার্তা প্রেরণের কার্যক্ষমতা ক্রমশ হ্রাস পেতে থাকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.