আজ বাংলায় আসছেন মোদি - The News Lion

আজ বাংলায় আসছেন মোদি

 


দি নিউজ লায়নঃ     আজ বাংলায় আসছেন মোদি। একটি উড়ালপুল, গ্যাস প্রকল্প সহ এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন হবে তাঁর হাত ধরেই। রাজ্যে আসার কথা বাংলায় টুইট করে জানালেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রায় সঙ্গে সঙ্গে আর এক প্রতিবেশী রাজ্য অসমেও শুরু হবে নির্বাচন। এই নির্বাচনী আবহের মধ্যেই আজ রবিবার এই দুই রাজ্যে সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাজ্যেই আজ প্রধানমন্ত্রী বেশ কিছু প্রকল্পের ঘোষণা করতে চলেছেন বলে খবর। 


আগামিকাল হলদিয়ায় তাঁর কর্মসূচি সম্পর্কে বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এদিন হলদিয়ার হেলিপ্যাড মাঠে একটি অনুষ্ঠানে হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস করা হবে। একই সঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন করা হবে।    হলদিয়ার ওই অনুষ্ঠানে  বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে।


 ওইসব অনুষ্টান শেষে হেলিপ্যাড মাঠে দলের একটি সভায় যোগ দেবেন মোদী। এদিন সরকারি অনুষ্ঠানে থাকবেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি শেষপর্যন্ত মোদীর সভায় গিয়ে বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এছাড়াও মোদী সভায় এদিন থাকছেন সাংসদ বাবুল সুপ্রিয়, শুভেন্দু অধিকারী-সহ দলের গুরুত্বপূর্ণ নেতারা। প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ওই অনুষ্ঠানের একটি আমন্ত্রণ পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.