করোনা ভ্যাকসিন নিয়ে ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় নিহত শিক্ষক দম্পতি
দি নিউজ লায়ন ; রোনা ভ্যাকসিন নিয়ে মোটর বাইকে আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষক দম্পতির। গুরুতর জখম হয়েছে মৃত দম্পতির নাবালিকা এক মেয়ে। তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার দুপুর আড়াইটা নাগাদ মর্মান্তিক এই পথদুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের বুলবুলি মোড় এলাকায়। একটি ছয় চাকার গাড়ির ধাক্কাতেই স্কুটিতে থাকা ওই শিক্ষক দম্পতির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ ।
এই দুর্ঘটনার পর লরি ফেলে পালিয়ে যায় চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লরিটি আটক করেছে পুরাতন মালদা থানার পুলিশ । পাশাপাশি এই ঘটনাকে ঘিরে ওই এলাকায় ট্রাফিক নিরাপত্তায় দাবিতে কিছু সময়ের জন্য বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পরে অবশ্য পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দম্পতির নাম জয়ন্ত বর্মন (৩৫) এবং তনুশ্রী বর্মন (২৭)। জয়ন্তবাবু পেশায় হাইস্কুল শিক্ষক।
এই দুর্ঘটনায় তাদের একমাত্র মেয়ে দেতত্ত্ব বর্মন (৭) গুরুতর জখম হয়েছে। শিক্ষক দম্পতির বাড়ি হবিবপুর থানার কানতুরকা গ্রাম পঞ্চায়েতের চকদুপুর এলাকায় । কিন্তু কর্মসূত্রে তারা পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী ঘোষপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় হাইস্কুল শিক্ষকদের । তড়িঘড়ি তার স্ত্রী এবং নাবালিকা সন্তানকে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে, সেখানে মৃত্যু ভাই তনুশ্রীদেবীর। পথ দুর্ঘটনার পর লরিটি ফেলে পালিয়েছে চালক । ঘাতক লরিটি আটক করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment