পাড়ায় সমাধান প্রকল্পে সেতুর শিলান্যাস কোচবিহারের মাথাভাঙ্গায় - The News Lion

পাড়ায় সমাধান প্রকল্পে সেতুর শিলান্যাস কোচবিহারের মাথাভাঙ্গায়

 


দি নিউজ লায়ন ;      কোচবিহারের মাথাভাঙ্গা ১নং ব্লকের বাইশগুড়ি এবং কাউয়ারড্যারার সংযোগস্হলে গুড়গুড়িরপাড়ে সেতুর শিলান্যাস হল বৃহস্পতিবার। বাঁশের সাঁকোর উপর দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত করতে হতো এলাকার মানুষকে। বিশেষ করে বর্ষাকালে পড়তে হতো চরম সমস্যায়। তাই সেতু তৈরির কাজের শিলান্যাস হয়ে যাওয়ায় সেতু নির্মাণের পর এলাকার মানুষ যেমন উপকৃত হবেন তেমনি দুটি গ্রামের মানুষের যোগাযোগের মাধ্যমও অনেক সুদৃঢ় হবে।


 এদিন মাথাভাঙ্গা ১নং ব্লকের সভাপতি সুজাতা বর্মন এবং পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার শিলান্যাস করেন। এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কবিতা বর্মন, জেলা পরিষদের সদস্য ধনীরাম অধিকারী, পঞ্চায়েত সদস্য নিরঞ্জন বর্মন, গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব সভাপতি কামাক্ষা বর্মন প্রমুখ।


 পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন এবং পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার বলেন, ‘এলাকার দীর্ঘ দিনের দাবি ছিল এই ব্রিজ নিয়ে। এই সেতুটি অর্থাৎ জয়েস ব্রিজ নির্মাণ কাজ করতে ব্যয় হবে প্রায় ৪৫ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয়ে আজ থেকে শুরু হল এই কাজ। দীর্ঘ দিন এভাবে থাকলেও এই সরকার ব্রিজ তৈরির কথা ভাবায় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.