শুভেন্দু মেদিনীপুরের কলঙ্ক।রাজনৈতিকভাবে তাকে উচিত শিক্ষা দিতে হবে, অঙ্গীকার তৃণমূল নেতাকর্মীদের - The News Lion

শুভেন্দু মেদিনীপুরের কলঙ্ক।রাজনৈতিকভাবে তাকে উচিত শিক্ষা দিতে হবে, অঙ্গীকার তৃণমূল নেতাকর্মীদের

 


দি নিউজ লায়নঃ      শুভেন্দু মেদিনীপুরের কলঙ্ক।রাজনৈতিকভাবে তাকে উচিত শিক্ষা দিতে হবে-পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি তৃণমূলের বর্ধিত সভায় অঙ্গীকার তৃণমূল নেতাকর্মীদের। সভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল কো অর্ডিনেটার তথা বিধায়ক অর্ধেন্দু মাইতি, জেলা কো অর্ডিনেটার মামুদ হোসেন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি সেখ সুপিয়ান, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা নেতৃত্ব তরুণ জানা, তরুণ মাইতি, বিধায়ক অমিয় ভট্টাচার্য, সুকুমার দে, বিধায়ক ফিরোজা বিবি, দেবপ্রসাদ মন্ডল, সেক আনোয়ার উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। 


জেলা সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র  তৃণমূলের মূল সংগঠনের সাথে যুব-ছাত্র- মহিলা ও শ্রমিক সহ সমস্ত শাখা সংগঠন সমূহের সমন্বয় জোরদার করতে হবে।জেলা তৃণমূল কো অর্ডিনেটরদের এড়িয়ে সাংগঠনিক কর্মসূচী গ্রহণ পরিহার করতে হবে। জেলা জুড়ে বিজেপির বিভেদ, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান জেলা সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র। 


জেলা তৃণমূল কো অর্ডিনেটার মামুদ হোসেন বলেন, বিজেপিতে যোগদানকারী জেলার এক বিশ্বাসঘাতক নেতা   জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বাংলার মেয়ে বলতে অস্বীকার করছেন। আমরা মেদিনীপুরবাসী সেই নেতাকে জেলার কলঙ্ক বলে মনে করি বলে দাবি করেন মামুদ হোসেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে ভাবে বাংলার ঝি-চাকরকে অপমান করছেন বাঁলার মানুষ তার মুখের মত জবাব দেবেন বলে হুশিয়ারি দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.