ডাকাতির আগেই নবাব নগরী থেকে ৬ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার
দি নিউজ লায়নঃ দুষ্কৃতী মূলক কাজের উদ্দেশ্যে এলাকায় জড়ো হওয়া ৬ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল মুর্শিদাবাদ থানার পুলিশ। ঘটনায় আয়েসবাগ পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, ওই দুষ্কৃতী দলটি বহরমপুর-লালবাগ রাজ্য সড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল।স্থানীয় সোর্স মারফত খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মুর্শিদাবাদ থানার এক পুলিস আধিকারিক বলেন, ডাকাতির উদ্দেশ্যে পেট্রল পাম্প সংলগ্ন একটি অন্ধকার জায়গায় তারা ডেরা বানিয়েছিল। ধৃতদের কাছ থেকে লোহার রড, ছুরি, লাঠি প্রভৃতি উদ্ধার হয়েছে। ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

Post a Comment