উত্তরাখণ্ডে কাজে গিয়ে ভয়াবহ তুষার ধসে নিখোঁজ মহিষাদলের বাসিন্দা - The News Lion

উত্তরাখণ্ডে কাজে গিয়ে ভয়াবহ তুষার ধসে নিখোঁজ মহিষাদলের বাসিন্দা

 


দি নিউজ লায়নঃ   উত্তরাখণ্ডে কাজে গিয়ে নিখোঁজ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সুদীপ গুড়িয়া(২৭)। রবিবার উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধসের পর থেকেই নিখোঁজ মহিষাদলের চক দ্বারিবেড়িয়া গ্রামের বাসিন্দা সুদীপ। উত্তরাখণ্ডের ঋষি গঙ্গা বিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন এই ব‍্যক্তি। শনিবার রাতে পরিবারের সঙ্গে শেষ কথা হয়।


 রবিবার তুষার ধসের পর থেকেই নিখোঁজ সুদীপের সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবারের সদস‍্যরা। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিখোঁজ ব্যক্তির ব্যাপারে উত্তরাখণ্ড প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঋষি গঙ্গা বিদ্যুৎ প্রকল্প রবিবারের ভয়াবহ তুষারধসের পর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


 শতাধিক কর্মী প্রকল্পে কর্মরত ছিলেন তাদের বেশিরভাগেরই কোন খোঁজ পাওয়া যায়নি। এই তালিকাতে সুদীপ ও রয়েছেন। স্থানীয় প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দল, সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যেকোনো রকম প্রয়োজনে দলের তরফে যথাসম্ভব সাহায্য করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.