মোবাইল চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণপিটুনির অভিযোগ
দি নিউজ লায়নঃ মোবাইল চুরির অভিযোগে এক ব্যক্তিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠলো স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী সদরঘাট এলাকায়। ক্ষিপ্ত জনতার মার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মোবাইল চুরির অভিযোগে ওই যুবক। পরে অবশ্য ঘটনার খবর পেয়ে এলাকায় আসে পুরাতন মালদা থানার পুলিশ।
ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মৌলপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার মঙ্গলবাড়ী সদরঘাট এলাকায় ফকির দাস নামে এক হোটেল মালিকের হোটেল থেকে একটি স্মার্ট ফোন চুরি হয়।
পরক্ষণেই জানতে পারে সাহাপুরের ওই ব্যক্তি মোবাইলটি চুরি করেছে। এরপর নিজের ভুল স্বীকার করে মোবাইলটি ফেরত দিতে চায় সে। কিন্তু তিনদিন পার হয়ে গেলেও মোবাইল ফেরত না মেলায় হোটেল মালিক মোবাইল চোরকে খোঁজাখুঁজি শুরু করে। সোমবার দুপুরে তাকে সদরঘাট এলাকায় হাতেনাতে ধরে ফেলে। এরপরই মোবাইল চুরির অভিযোগে ওই যুবককে সদরঘাট এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণপিটুনিতে হয় বলে অভিযোগ।

Post a Comment